বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড: জেসমিন জাহান সংরক্ষিত আসনের এমপি হতে আগ্রহী প্রকাশ করেছেন।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পঠিত হয়েছে
এ্যাড: জেসমিন জাহান

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির স্ব-নির্ভর সম্পাদক জেছমিন জাহান মহিলা সংরক্ষিত আসনের পদপ্রার্থী হিসেবে আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।

জাতীয়তাবাদী মহিলা দল–এর কেন্দ্রীয় কমিটির স্ব-নির্ভর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে জেছমিন জাহান নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে মহিলা সংরক্ষিত আসনের জন্য একজন শক্ত প্রার্থী হিসেবে সামনে এনেছে। নারী নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

জেছমিন জাহান বলেন, “দল আমাকে দায়িত্ব দিলে আমি নারীর অধিকার, ক্ষমতায়ন ও উন্নয়নের পক্ষে কাজ করে যাব। তৃণমূলের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

 

এ্যাড: জেসমিন জাহান

তার মনোনয়ন প্রত্যাশা ঘিরে নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এখন দেখার বিষয়—দলীয় সিদ্ধান্তে তিনি কতটা এগিয়ে থাকেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর