সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

আমি পদত্যাগ করিনি : আইজিপি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত হয়েছে
ক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে সেটি সঠিক নয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইজিপি বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’

এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

এতে বলা হয়, তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

২০২৪ সালের ২১ নভেম্বর আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

 

এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর