শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে কেমন সম্পর্ক গড়বে বিএনপি, জানালেন সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে — এ নিয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, শুধু প্রতিবেশীরাই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে।

সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হবে বলেও জানান তিনি।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে।’

তিনি বলেন, জনগণের প্রত্যাশিত ভোটে দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে।

নতুন সরকারের তিনটি প্রধান অগ্রাধিকার হবে, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল।নতুন সরকারের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহার এবং ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার করা হবে।

‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।”নির্বাচনী ফলাফলের গেজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি আজ বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

শেষে তিনি গণমাধ্যমসহ দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘একটি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর