কালিয়াকৈরে জামায়াত কর্মীকে দুই বছরের কারাদণ্ড
প্রতিবেদকের নাম
-
প্রকাশের সময়ঃ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৪
বার পঠিত হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষ হয়ে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে শামিমুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। তিনি জামায়াতের কর্মী বলে জানা গেছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্ত শামিমুল ইসলাম(৩৫) কুড়িগ্রাম সদর এলাকার মজিবুর রহমানের ছেলে। শামিমুল ইসলাম কুড়িগ্রামের ভোটার এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা, শামিমুল ইসলাম বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনা করে। এ সময়ে ওই ব্যক্তি তার দোষ স্বীকার করায় আদালত দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এই ধরনের আরও খবর