শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে
নিহত রিফাত।

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোরে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন।

নিহত রিফাতের মামা লিলু মড়ল বলেন, ‘আমার ভাগ্নে ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়িতে আসছিল। ভোরের দিকে তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পাই।’

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, ‘মুহিদ খান ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।’

নেত্রকোনা মডেল থানার এস আই মো. আকামল বলেন, ‘লাশ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা আছে। মোহনগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। জিআরপি পুলিশই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর