শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত হয়েছে
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

চুরির অভিযোগে এক যুবককে পেটানোর পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাইস্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হয়।

একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঠিক পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর