বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন। তিনি প্রকৃতপক্ষে কোন দলের সমর্থক তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেন তিনি। এর আগে শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরে তিনি পোস্ট করেছিলেন।

ব্রাজিলের জার্সি পরে তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের কাছে তিনি প্রশ্ন রেখে লেখেন, ‘আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি ভীষণ উত্তেজিত।’

অন্যদিকে তিনি আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করে লেখেন, ‘আমার সব আর্জেন্টিনীয় ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!’

সম্প্রতি বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

তবে ক্রিকেটার সাকিব আল হাসান আর্জেন্টিনার সমর্থক হওয়া সত্ত্বেও ব্রাজিলের জার্সি পরে স্টেডিয়ামে যাওয়ায় নেটিজেনরা মজা করে দীঘির এই দুই দলের জার্সি পরা পোস্টটিকেও ‘পল্টি’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর