বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধের চিত্র। ছবি : সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকদের এ অবস্থানের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়কে নেমে আসেন।

তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর