বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

টিকটকে ভিউ বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০ হ্যাশট্যাগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৮১ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

টিকটকে ভিডিও বানান, কিন্তু রিচ পাচ্ছেন না? ভিডিও বানাতে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করলেন, অথচ ভিউ হলো হাতেগোনা কয়েকটা- এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু জানেন কী, শুধু ভিডিওর মানই নয়, ভিডিওর সাথে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করাও আপনার কনটেন্ট ভাইরাল হওয়ার বড় কৌশল?

হ্যাশট্যাগ কী

সহজভাবে বললে, হ্যাশট্যাগ হলো এমন একটি কীওয়ার্ড বা বাক্যাংশ, যা ‘#’ চিহ্ন দিয়ে শুরু হয়। এগুলো আপনার ভিডিওকে একটি নির্দিষ্ট শ্রেণিতে সাজিয়ে দেয়, যাতে প্রাসঙ্গিক দর্শক সহজে আপনার কনটেন্ট খুঁজে পান। এককথায়, টিকটকের অ্যালগরিদমকে আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে হ্যাশট্যাগ।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে, ভিডিওর রিচ ও ভিউ বৃদ্ধি পায়, ট্রেন্ডিং টপিক বা চ্যালেঞ্জে অংশ নেওয়া যায় এবং নির্দিষ্ট অডিয়েন্স বা কমিউনিটির কাছে তা পৌঁছানো সহজ হয়। তাই যে কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য হ্যাশট্যাগ ব্যবহারের অভ্যাস তৈরি করা জরুরি।

টিকটকের জনপ্রিয় ১০ হ্যাশট্যাগ

বর্তমানে সবচেয়ে বেশি ভিউ পাওয়া টিকটক হ্যাশট্যাগগুলো হলো—

#fyp — ৫৫.২ ট্রিলিয়ন ভিউ

#foryou — ৩১.৬ ট্রিলিয়ন ভিউ

#viral — ২১.৫ ট্রিলিয়ন ভিউ

#foryoupage — ১৯.৪ ট্রিলিয়ন ভিউ

#tiktok — ৭.২ ট্রিলিয়ন ভিউ

#fy — ৬.১ ট্রিলিয়ন ভিউ

#trending — ৫.৪ ট্রিলিয়ন ভিউ

#funny — ৪.২ ট্রিলিয়ন ভিউ

#duet — ৩.৫ ট্রিলিয়ন ভিউ

#comedy — ২.২ ট্রিলিয়ন ভিউ

এসব হ্যাশট্যাগকে বলা হয় জেনারেল হ্যাশট্যাগ। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এগুলো সবচেয়ে কার্যকর।

ট্রেন্ডিং হ্যাশট্যাগ খোঁজার পাঁচ উপায়

১. টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট নিন

২. ডিসকভার পেজ নিয়মিত দেখুন

৩. জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ফলো করুন

৪. অনলাইন হ্যাশট্যাগ জেনারেটর টুল ব্যবহার করুন

৫. ভিডিও পোস্ট করার সময় টিকটকের সাজেশন খেয়াল করুন

৬. প্রতিটি হ্যাশট্যাগের ভিউ কাউন্ট যাচাই করুন

শেষকথা

টিকটকে সফল হতে চাইলে শুধু ভালো কনটেন্ট বানানোই যথেষ্ট নয়, সেই কনটেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতেও জানতে হবে কৌশল। আর সেই কৌশলের সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো সঠিক ও জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার। সঠিক হ্যাশট্যাগ বেছে নিতে পারলে আপনার ভিডিওর রিচ যেমন বাড়বে, তেমনি সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

সূত্র : বাফার

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর