বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে যান হাসান, অতঃপর…

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পঠিত হয়েছে
হাসান আলী। ছবি : সংগৃহীত

জাল টাকার নোট দিয়ে সিগারেট কিনতে গিয়ে হাসান আলী নামের এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী (২২) উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিগারেট কেনার সময় এক যুবক দোকানে একটি জাল টাকার নোট প্রদান করেন। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাকে পরিবর্তন করতে বলেন। পরিবর্তন করে দেওয়া দ্বিতীয়টিও ছিল জাল টাকার নোট। এতে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর