রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্যাটিং বিপর্যয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব–১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যা ভারত অনায়াসে পেরিয়ে যায় ১২.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই।

সুপার সিক্সের শুরু থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ, যেখানে ভারত ও অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল। এই হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের, আর ভারত ও অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে শেষ চারের টিকিট।

ব্যাটিং ব্যর্থতায় ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সুমাইয়া আক্তারের দল। শেষ পর্যন্ত অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ২১ রানে ভর করে ৬৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। তবে ভারতীয় ব্যাটার ত্রিশা গঙ্গাদির ৩১ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসে সহজেই জয় পায় ভারত।

বাংলাদেশের জন্য বিশ্বকাপ এখন শুধুই নিয়ম রক্ষার ব্যাপার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে নামবে দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ৬৪/৮ (সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫)

ভারত: ১২.৫ ওভারে ৬৬/২ (ত্রিশা ৪০; আনিসা ১/২৯)

ফল: ভারত ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: বৈষ্ণবী শর্মা

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর