মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

মেট্রো স্টেশনের নিচে শিশু ধর্ষণ, আটক ১..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত হয়েছে
শাহবাগ মেট্রো স্টেশন। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানার বারডেম হাসপাতালের সামনের মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়,রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক Max tv bdকে বলেন, শাহবাগে ধর্ষণের ঘটনায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত রায়হান নামের এক যুবককে আটক করা হয়েছে।

জানা গেছে, শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করতো। স্টেশনের নিচ থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর