পিজিআরকে গালি দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি, ফের মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া
তৃণমূল নেতাকর্মীদের দাবির প্রতি সমর্থন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
পিজিআরকে গালি দেওয়ার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে আব্দুর রহিম ভূঁইয়াকে পুনরায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ভূঁইয়ার বিরুদ্ধে সম্প্রতি পিজিআরকে গালি দেওয়ার একটি অভিযোগ বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসে। তবে অভিযোগটি যাচাই-বাছাই করে এর সত্যতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

maxtvbd
এদিকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে আব্দুর রহিম ভূঁয়িয়াকে পুনরায় সাধারণ সম্পাদক পদে রাখার দাবি জোরালোভাবে উঠে আসে। তাদের মতে, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা, মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে তার ভূমিকা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আব্দুর রহিম ভূঁইয়াকে পুনরায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে বলে জানা গেছে।
নতুন করে দায়িত্ব পাওয়ার পর আব্দুর রহিম ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।