বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে
বিএম কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি:max tv bd

বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনের মূল সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সড়ক অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টাব্যাপী বিএম কলেজ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সড়ক ছেড়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

আন্দোলনে অংশ নেওয়া সুজন, অনিকসহ সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার (২৯ জুন) দুপুরে রিকশাযোগে যাওয়ার নগরীর নতুন বাজার এলাকায় বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহর ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। পরে আহত অবস্থায় আব্দুল্লাহকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার বিচার দাবি জানিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে গণিত বিভাগসহ বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবন ঘেরাও করে। এসময় তারা হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর