সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে
যুবদলের লোগো। ছবি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির অনিয়মের প্রসঙ্গ তুলে ধরতে সাক্ষাৎ চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন যুবদলের পদবঞ্চিত নেতারা।

রোববার (২৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ-সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দিয়েছেন তারা।

আবেদনপত্রে বলা হয়, আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একাধিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপি ঘোষিত সব কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। সংগঠনের বর্তমান পরিস্থিতি ও আমাদের অবস্থান এবং কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় আপনার নিকট উপস্থাপন করতে আগ্রহী।

পত্রে বিএনপির চেয়ারম্যানের সুবিধামতো সময়ে সাক্ষাৎ পাওয়ার জন্য সুব্যবস্থা করার অনুরোধ জানান তারা।

পদবঞ্চিত যুবদল নেতারা বলেন, কমিটিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের তথ্যপত্র তুলে ধরতে, ত্যাগী ও পরীক্ষিতদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে এবং নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতে তারা এই সাক্ষাতের আবেদন করেছেন। তাদের আশা, যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাতের বিষয়টি বিবেচনা করবেন। যুবদলে রাজপথের সক্রিয় নেতাদের মূল্যায়নের দাবি সরাসরি জানানোর সুযোগ পাবেন তারা।

পদবঞ্চিত নেতা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক কালবেলাকে বলেন, ‘বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আমরা স্মারকলিপি প্রদান করব। সেখানে আমরা যুবদলের নতুন কমিটির অনিয়ম, ত্যাগী মূল্যায়ন না করা ও নিস্ত্রিয়দের পদ দেওয়ার বিষয়টি তুলে ধরব। এজন্য বিএনপি চেয়ারম্যানের কাছে সাক্ষাতের অনুমতি চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছি।’

আবেদনপত্রে স্বাক্ষরকারীরা হলেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, সাবেক সহসাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, সাবেক সহস্বাস্থ্য সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর