মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

ফুটবল জাদুকর লিওনেল মেসির পায়ের জাদু নিয়ে আলোচনা নতুন নয়। বাঁ পায়ের শৈল্পিক খেলায় তিনি জয় করেছেন ফুটবলের সব পুরস্কার। তবে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে মেসির পায়ের জুতা নিয়ে।

আর্জেন্টিনা ফুটবল দলের প্রায় সব খেলোয়াড়ই এবারের বিশ্বকাপ আসরে মাঠে নেমেছেন উজ্জ্বল গোলাপি রঙের বুট পায়ে। ব্যতিক্রম শুধু দলের অধিনায়ক মেসি। দলের সবার থেকে আলাদা সাদা রঙের বুট পরে মাঠে নামতে দেখা গেছে তাকে। মেসি ও আর্জেন্টিনা ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই রঙের এ পার্থক্য নিয়ে।

তবে কোনো নিয়ম বা কুসংস্কার নয়, বরং এর পেছনে রয়েছে ফুটবলের বিপণন ও স্পন্সরশিপের চমক। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ও অফিসিয়াল কিটের প্রধান স্পন্সর স্পোর্টস ব্রান্ড অ্যাডিডাস। শুধু তাই নয় মেসি, ডি পল, আলভারেজ ও এঞ্জো ফার্নান্দেসের মতো দলের অধিকাংশ খেলোয়াড়ই যুক্ত আছেন অ্যাডিডাসের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে।

সাধারণত নতুন মৌসুমে বা বড় টুর্নামেন্টের আগে অ্যাডিডাস খেলোয়াড়দের জন্য বিশেষ এক কালার কম্বিনেশনের বুট বাজারে আনে। এবারের বিশ্বকাপ আসরেও সাধারণ খেলোয়াড়দের জন্য উজ্জ্বল গোলাপি রঙের বুট বাজারে এনেছে অ্যাডিডাস। দলের অধিকাংশ খেলোয়াড় একই রঙের জুতা পায়ে মাঠে নামলেই সবুজ ঘাসের ওপর উজ্জ্বল গোলাপি রঙ নজর কাড়ে দর্শকদের। এটিকেই বড় মার্কেটিং কৌশল হিসেবে ব্যবহার করে ব্র্যান্ডগুলো।

ভক্তদের কৌতূহল, এখানেই। দলের সবাই গোলাপি বুটে খেললেও মেসির পায়ে কেনো সাদা জুতা। ভক্তদের এ কৌতূহলও নিবারণও করেছে অ্যাডিডাস। লিওনেল মেসি অ্যাডিডাসের ইতিহাসের সবচেয়ে বড় আইকন ও অ্যাম্বাসেডর। এ কারণেই তার জন্য সবসময় বিশেষ সংস্করণের বুট তৈরি করে ব্র্যান্ডটি। বিশেষ এ সংস্করণের নাম ‘মেসি এডিশন’, যার রঙ সাদা ও হালকা নীলচে। এমনকি বিশেষ এ বুটে অ্যাডিডাসের লোগোর পাশাপাশি মেসির নিজস্ব ব্র্যান্ড লোগো ‘M’ খোদাই করা থাকে। শুধু তাই নয়, এই বুটে তার আইকনিক জার্সি নাম্বার ১০ ও সন্তানদের নামও বিশেষ প্রযুক্তি দিয়ে লেখা থাকে।

গোলাপি বুট হোক বা সাদা, মাঠের খেলায় ব্যত্যয় ঘটেনি মেসির। এবারের আসরেও প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দৃষ্টিনন্দন ৩ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর