সমতার সমাজ গড়ি, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি—এই প্রত্যয়কে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন
হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ।
তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, নেই কোনো রাজনৈতিক পরিচয়। একজন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সবসময় পাশে থাকার কারণেই তিনি আজ সাধারণ মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম।
শুধু নির্বাচনের সময় নয়, বছরের প্রতিটি সময়ই তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ঈদ, মাহে রমজান, কোরবানির ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায়, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করে থাকেন। কোনো প্রচার বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে নীরবে মানুষের সেবা করে যাচ্ছেন।
এলাকায় কারো চিকিৎসা, শিক্ষা, পারিবারিক সংকট কিংবা জরুরি আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যও তিনি পরিচিত। মানবসেবাকেই তিনি নিজের সামাজিক দায়িত্ব হিসেবে মনে করেন।
কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা। বিশেষ করে ভাঙাচোরা রাস্তাঘাট, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে চান তিনি।
হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ বলেন,
“আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়েই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। এলাকার উন্নয়ন, তরুণদের সঠিক পথে পরিচালিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান অঙ্গীকার।”
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, মানুষের প্রতি আন্তরিকতা এবং উন্নয়নের প্রত্যয় তাকে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সমতার সমাজ গড়ি, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।