শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে
ছাত্র-জনতার আন্দোলন ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ বলেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমরা কি কখনো বলি যে, ৬৯-এর গণঅভ্যুত্থান এক ষড়যন্ত্র। এটা আইয়ুব খান বলেছেন। এটা ইয়াহিয়ারা বলেছেন। এটা পাকিস্তানের জান্তা বলছে। আজকে যে রকম আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বলছে।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেছেন, প্রফেসর ইউনূস যেটা বলেছেন— সেটা আমি বলি, আমাকে নিয়ে দুটি কথা বলা হয়েছে। কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করা হয়নি। ‘মাস্টারমাইন্ড’ শব্দটি হচ্ছে একটি বাজে শব্দ। আপনি বলবেন— ‘হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড’।

‘মাস্টারমাইন্ড’ অলওয়েজ বেড ওয়ার্ড দাবি করে মাহফুজ আলম বলেন, প্রফেসর ইউনূস ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি।

আমাদের শফিকুল আলম এবং প্রফেসর ইউনূস আমাকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন— সেখানে ‘মাস্টারমাইন্ড’ শব্দটিই বলেননি। স্যার খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ব্যবহার করেছেন। ‘ব্র্যাইনস বিহাইন্ড’। এই শব্দটি আপনি যে কোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে ব্যবহার করতে পারেন।

তিনি আরও বলেন, এখন বিষয় হচ্ছে এটাকে বাংলাদেশে অন্যভাবে ফ্রেমিং করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মূলত সেই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। নিউইয়র্কে আয়োজিত সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের অন্যতম কারিগর হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর