বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গবেষণায় জোর দিচ্ছে বিইউবিটি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
ছবি-সংগৃহীত

উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক প্রকাশনা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার বিকেলে রাজধানীর রূপনগরে অবস্থিত বিইউবিটি ক্যাম্পাসে জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণা খাতে তাদের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরে।

অনুষ্ঠানে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা বিশ্ববিদ্যালয়টির গবেষণা, তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবন খাতে দৃশ্যমান অগ্রগতির প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে শুধু পাঠদান নয়, গবেষণাভিত্তিক জ্ঞান সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী করে তোলার যে প্রয়াস বিইউবিটি গ্রহণ করেছে, তা প্রশংসনীয়।

মতবিনিময় সভায় বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি নিহিত থাকে তার গবেষণা সক্ষমতায়। জ্ঞান সৃষ্টি, নতুন ধারণার বিকাশ এবং জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই। এ কারণে বিইউবিটি গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে আধুনিক গবেষণাগার স্থাপন, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা উৎসাহিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি আরও শক্তিশালী করতে শিল্পখাত, নীতিনির্ধারক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হুসাইন, সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, গবেষণা ও উদ্ভাবনকে কেন্দ্র করে বিইউবিটিকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর