বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরিকুল ইসলাম পলাশ, সাবেক সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং সাবেক সভাপতি, শ্যামপুর থানা, ঢাকা মহানগর দক্ষিণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত হয়েছে
maxtvbd

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরিকুল ইসলাম পলাশ, সাবেক সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং সাবেক সভাপতি, শ্যামপুর থানা, ঢাকা মহানগর দক্ষিণ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, মানবতা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করে।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও হিংসা দূর করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

তরিকুল ইসলাম পলাশ বলেন, “দেশের এই কঠিন সময়ে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই। পবিত্র ঈদের শিক্ষা আমাদের সকল বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।”

তিনি দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।”

শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর