রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শফিকুল ইসলাম সাদ্দাম।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত হয়েছে

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।

শফিকুল ইসলাম সাদ্দাম, সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক দিন প্রতিদিন এবং সভাপতি, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব—দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর