পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মোফাজ্জল মল্লিক সাজিল, সভাপতি, সুইজারল্যান্ড বিএনপি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।