পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা মহানগর দক্ষিণ এবং সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন,
“পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। সকলকে জানাই ঈদ মোবারক।”
শেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।