রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে তারেকুল ইসলাম তারেককে দেখতে চায় এলাকাবাসী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে
তারেকুল ইসলাম তারেক

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৫০ নং ওয়ার্ডে আগামী দিনে কাউন্সিলর হিসেবে তরুণ ও জনবান্ধব নেতৃত্ব দেখতে চান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর মতে, সমাজসেবা, রাজনৈতিক সক্রিয়তা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তারেকুল ইসলাম তারেক বর্তমানে এই ওয়ার্ডে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি যাত্রাবাড়ী থানা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরার জন্য এলাকাবাসীর কাছে তিনি ইতিমধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

 

স্থানীয়রা বলেন, তারেকুল ইসলাম তারেক শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন মানবিক সমাজসেবকও। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে উৎসাহিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজেকে আলাদা ভাবে পরিচিত করেছেন।

 

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ৫০ নং ওয়ার্ডের গর্ব এবং আগামীর ভবিষ্যৎ যুব সমাজের আইকন হিসেবে তারেকুল ইসলাম তারেককে কাউন্সিলর পদে দেখতে চান তারা। তাদের প্রত্যাশা, তিনি দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 

সচেতন মহলের মতে, তরুণ, উদ্যমী ও জনসম্পৃক্ত নেতৃত্ব স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে। সেই বিবেচনায় অনেকেই মনে করছেন, ভবিষ্যতে ৫০ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় তারেকুল ইসলাম তারেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর