দেশের বেসরকারি অনলাইন চ্যানেল ম্যাক্স টিভিকে আরও আধুনিক, গতিশীল ও দর্শকবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে উপদেষ্টা পদে যুক্ত হলেন গণমাধ্যম ও ব্যবস্থাপনা ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিত্ব আজিজুল হক আজিজ।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, আজিজুল হক আজিজের দীর্ঘদিনের মিডিয়া অভিজ্ঞতা,সংবাদ পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা ম্যাক্স টিভির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রোগ্রাম উন্নয়ন, ডিজিটাল সম্প্রসারণ এবং দর্শকসংযোগ বৃদ্ধিতে তার দিকনির্দেশনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে আজিজুল হক আজিজ বলেন,
“ম্যাক্স টিভির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই চ্যানেলটির সম্ভাবনা অনেক।দলগতভাবে কাজ করে দর্শকদের জন্য মানসম্মত ও সময়োপযোগী তথ্য উপহার দেওয়াই আমার লক্ষ্য।”

ম্যাক্স টিভির ব্যবস্থাপনা পরিচালক জানান,
“আজিজুল হক আজিজের যুক্ত হওয়া আমাদের জন্য একটি ইতিবাচক সংযোজন। তার অভিজ্ঞতা ও পরামর্শে ম্যাক্স টিভি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, ম্যাক্স টিভি শুরু থেকেই তথ্যবহুল সংবাদ প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করে আসছে। নতুন এই সংযোজনের মাধ্যমে চ্যানেলটির কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।