আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–০৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবীর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় ৬৫নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

গণসংযোগ চলাকালে আলহাজ্ব নবীউল্লাহ নবী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন, পথচারী ও দোকানদারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এলাকাবাসী তাদের নানাবিধ সমস্যা, যেমন—রাস্তাঘাটের বেহাল দশা, পানি নিষ্কাশন, কর্মসংস্থান ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে তাঁর কাছে অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী নবীউল্লাহ নবী মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং নির্বাচিত হলে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এই গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, এলাকায় নবীউল্লাহ নবীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি ও সহজ-সরল আচরণের কারণেই আলহাজ্ব নবীউল্লাহ নবী সকল শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। সাধারণ ভোটারদের অনেকেই আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ঢাকা–০৫ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গণসংযোগ শেষে এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনে সিক্ত হয়ে আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেন, জনগণের এই ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং তিনি আজীবন সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।