রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটি অবশ্যই হবে।

তবে আমরা এখনো সফরের তারিখ চূড়ান্ত করিনি। এই সফরের প্রস্তুতির জন্য আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হবে।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে চিঠি আদান-প্রদান করেছেন এবং টেলিফোনে কথা বলেছেন। ভারত-বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে তারা অত্যন্ত আগ্রহী।

’ 

প্রসঙ্গত, ৮ এপ্রিল দিল্লি সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর