উন্নয়ন ও সেবার প্রত্যয়ে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দ্বীন ইসলামকে চান এলাকাবাসী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩৬ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনে তরুণ ও সংগঠিত নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন দ্বীন ইসলাম। উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার প্রত্যয়ে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ।
দ্বীন ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কোতয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ৩৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় উপস্থিতি তাকে স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এলাকাবাসীর দাবি, ৩৬ নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা মনে করেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে দ্বীন ইসলাম নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
দ্বীন ইসলাম বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো। ৩৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, সংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে দ্বীন ইসলাম ইতোমধ্যে ৩৬ নং ওয়ার্ডে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এখন দেখার বিষয়, জনগণের প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয় আগামীর নির্বাচনী প্রক্রিয়ায়।