বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতি চান সুইজারল্যান্ড বিএনপি

জুবায়ের আলভী
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে
আনোয়ার হোসেন খোকন

আন্তর্জাতিক অঙ্গনে নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতি চান সুইজারল্যান্ড বিএনপি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নিকট আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন সাহেবের অবদান যথাযথভাবে মূল্যায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুইজারল্যান্ড শাখা।

সুইজারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, আনোয়ার হোসেন খোকন দীর্ঘ একযুগের বেশি সময় ধরে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন। প্রবাসে অবস্থান করেও তিনি দলীয় কর্মকাণ্ড সুসংগঠিত রাখা, আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গড়ে তোলা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলনের কঠিন সময়গুলোতে তাঁর সাহসী ও কৌশলী নেতৃত্ব দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। তাঁর একনিষ্ঠ পরিশ্রম, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা দলের আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক ভাবমূর্তি গঠনে বিশেষ অবদান রেখেছে।

তবে এত দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করার পরও এখনো পর্যন্ত তাঁর কোনো আনুষ্ঠানিক পদোন্নতি বা বিশেষ স্বীকৃতি না পাওয়ায় নেতাকর্মীদের মাঝে আক্ষেপ রয়েছে বলে জানান তারা।

সুইজারল্যান্ড বিএনপির পক্ষ থেকে বিনীত আবেদন জানানো হয়, আনোয়ার হোসেন খোকন সাহেবের অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করে তাঁকে উপযুক্ত সম্মান ও দায়িত্ব প্রদান করা হোক। নেতৃবৃন্দ মনে করেন, তাঁর প্রাপ্য স্বীকৃতি নিশ্চিত হলে দল আরও শক্তিশালী ও গতিশীল হবে।

বিনীত,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সুইজারল্যান্ড শাখা

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর