মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

রাজধানীর দোলাইপাড়–ডেমরা মাতুয়াইল ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে

রাজধানীর ঢাকার দোলাইপাড়–ডেমরা মাতুয়াইল ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিজয় টিভি ও আনন্দ টিভির দুই রিপোর্টার ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে সেখানে যান। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান অফিসের রেকর্ড রুমের বিভিন্ন কার্যক্রম দালালদের মাধ্যমে পরিচালনা করেন। এসব দালাল সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করে দেন।
স্থানীয়দের দাবি, রেকর্ড রুমে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত থাকলেও সাধারণ মানুষের প্রবেশ সেখানে সীমিত। তবে দালালদের অবাধ যাতায়াত রয়েছে এবং তারাই বিভিন্ন পর্চা ও খতিয়ান সংক্রান্ত সেবা প্রদান করে থাকেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর সাংবাদিকরা নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর