সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলমের পক্ষ থেকে রমজান মোবারক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও রমজান মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা দেয়। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

 

মোঃ শাহ আলম আরও বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। তিনি ৬৫ নং ওয়ার্ডবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পরিশেষে তিনি সকলকে পবিত্র রমজানের ফজিলত অর্জনের আহ্বান জানান এবং সবাইকে রমজান মোবারক জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর