সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

৬৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে মোঃ রফিকুল ইসলাম রফিককে দেখতে চায় এলাকাবাসী

jubaer alvee
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পঠিত হয়েছে
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল

৬৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে মোঃ রফিকুল ইসলাম রফিককে দেখতে চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক সেবা ও সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত। মুরুব্বিদের দোয়া এবং তরুণদের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই নেতাকে ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম রফিক সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ফলে তরুণ প্রজন্মের পাশাপাশি অভিভাবক মহলেও তিনি আস্থা অর্জন করেছেন।

তার রাজনৈতিক পরিচয়ের মধ্যে রয়েছে—

সাবেক সভাপতি, মাতুয়াইল ইউনিয়ন আওতাধীন ৭ নং ওয়ার্ড ছাত্রদল
• সাবেক সদস্য, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রদল
• সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা ছাত্রদল
• সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল
• সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল
• সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল
• সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল

 

এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়ন, সততা ও জনসেবার প্রত্যয়ে মোঃ রফিকুল ইসলাম রফিক ৬৫ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের সূচনা করতে সক্ষম হবেন। তারা মনে করেন, তরুণ ও সংগ্রামী এই নেতা নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সাধারণ মানুষের আশা— রফিক ভাই হোক ৬৫ নং ওয়ার্ডের ভবিষ্যৎ নেতৃত্ব।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর