রাজধানীর ৬৫ নং ওয়ার্ডে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে যুবদল নেতা মোঃ সাদর আলম শেখরকে দেখতে চায় স্থানীয় জনগণ। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সাদর আলম শেখর যুবদলের একজন সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক উদ্যোগ, অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষামূলক কার্যক্রম এবং দলীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি এলাকাবাসীর মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
৬৫ নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, “আমরা এমন একজন কমিশনার চাই, যিনি আমাদের সুখে-দুঃখে পাশে থাকবেন। সাদর আলম শেখর দীর্ঘদিন ধরে আমাদের পাশে রয়েছেন। তাই আমরা তাকে কমিশনার হিসেবে দেখতে চাই।”
এ বিষয়ে মোঃ সাদর আলম শেখর বলেন, জনগণ চাইলে এবং দল মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন। নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোঃ সাদর আলম শেখর ৬৫ নং ওয়ার্ডে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।