সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনে কামরুজ্জামান রতনের বিজয়ে ফয়েজ আহমেদ শিকদারের অভিনন্দন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত হয়েছে

  মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনে বিজয়ী হওয়ায় কামরুজ্জামান রতনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাজিরা সিকদারকান্দি এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমেদ শিকদার।

এক শুভেচ্ছা বার্তায় ফয়েজ আহমেদ শিকদার বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ-৩ আসনের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই জনপ্রতিনিধি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মুন্সিগঞ্জ-৩ আসন হবে উন্নয়নের রোল মডেল। এ সময় তিনি কামরুজ্জামান রতনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

 

তিনি বলেন,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার এই অবদান ভবিষ্যতে আমাদের সমাজকে আরও উন্নত, মজবুত ও একতাবদ্ধ করে তুলবে। তিনি শুধু একজন প্রতিশ্রুতিশীল নেতা নন, বরং সমাজ পরিবর্তনের এক প্রবল শক্তি। তিনি প্রতিদিন তাঁর নিষ্ঠা ও দক্ষতায় মানুষকে স্বপ্ন দেখান, তাদের সম্ভাবনা পূরণের জন্য প্রেরণা দেন। তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের পথ প্রদর্শক হোক, এবং তিনি আগামী প্রজন্মের জন্য এমন সুযোগ তৈরি করবেন, যাতে প্রত্যেক মানুষ নিজের সম্ভাবনা পূরণ করতে পারে। আমরা কামরুজ্জামান (রতন) ভাইয়ের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আল্লাহ তায়ালা ওনার নেক হায়াত এবং উত্তম রিজিক দান করুক এই প্রত্যাশায় আমি-

 

স্থানীয় নেতাকর্মীরাও এ বিজয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই জয় জনগণের জয় এবং গণতন্ত্রের জয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর