বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষ উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পঠিত হয়েছে

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে ৮ই আগস্ট মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান আগামীকাল ৯ই আগষ্ট মাননীয় প্রধান মন্ত্রী সারাদেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন ও আনুষ্ঠানিকভাবে আশ্রায়ন প্রকল্পের ঘর উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আগামীকাল সকালে উপকারভোগী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। একই সাথে প্রধান মন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন।

তিনি আরো জানান, উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের নিকট ১ম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১৩০টি, ৩য় পর্যায়ে ১৫৫টি, ৪র্থ পর্যায়ের ১ম ধাপে ২৪০টি সহ সর্বমোট ৭৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ আগষ্ট সকালে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি সহ ২৫টি পরিবারকে গৃহ হস্তান্তর করবেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী এম.পি। এরমধ্যে উপজেলার সাতনালা ইউনিয়নের ৩টি, ফতেজংপুর ইউনিয়নের ৬টি, ইসবপুর ইউনিয়নের ১০টি, সাইতাড়া ইউনিয়নের ৪টি ও ভিয়াইল ইউনিয়নের ২টি পরিবারকে প্রাদান করা হবে। অনুষ্ঠানে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চিরিরবন্দর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিল সহকারী কমিশনার ভূমি রুনাল্ড চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক হোসেন, সাধারণ সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, জামাল উদ্দিন, আকতার হোসেন, ভরত রায় প্রত্যয়, গোলাম মোস্তফা নীরব, বিক্রম সরকার সহ আরো অনেকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর