শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সুমাইয়ার কান্না থামাবে কে?

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে
পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নারত অবস্থায় সুমাইয়া।

বগুড়ার সারিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেও রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারল না সুমাইয়া আক্তার নামের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রের সামনে ওই শিক্ষার্থীকে কান্নারত অবস্থায় দেখা যায়। এর আগে বুধবার বিকেল পর্যন্ত সুমাইয়া আক্তার অপেক্ষা করেও প্রবেশপত্র না পাওয়ায় তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

সুমাইয়া চন্দনবাইশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত ওবাইদুল হক বাবুর মেয়ে। সে উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী।

অভিযোগ রয়েছে, কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় এই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমার বাবা নেই। আমার ভাই আমাকে অনেক কষ্ট করে লেখাপড়ার করাচ্ছেন। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু স্বপ্নটা ভেঙে গেল। আমি কী করবে বুঝতে পারছি না।

সুমাইয়া আরও বলেন, আমার কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা নিয়েও ফরম পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর ভুল করেছে কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্র সারিয়াকান্দি ডিগ্রি কলেজে প্রবেশ করতে এবং পরীক্ষায় অংশ নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চন্দনবাইশা কলেজের অধ্যক্ষের মোবাইলে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস জানান, প্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়ে দ্রুত লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। লিখিত পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর