মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ৪৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসমা ইয়াসমীন (আন্না), প্রধান শিক্ষক, আঃ হালিম শেখ উচ্চ বিদ্যালয়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন লাল-সবুজের পতাকা ও স্বাধীন দেশ, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।”
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। এই দিনে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার মাধ্যমে একটি উন্নত ও আলোকিত সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য। এ ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও জানান তিনি।
শেষে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ৪৮নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।