সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

রাহুলের মৃ”ত্যু”তে শোক প্রকাশ করল শাহরুখের দল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকাতুর গোটা টালিপাড়া। আর এই শোকের আবহে সামিল হলো আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সোমবার (৩০ মার্চ) দলটির সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ এক আবেগঘন পোস্টের মাধ্যমে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে শাহরুখ খানের দল। সূত্র: সংবাদ প্রতিদিন

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির শোকবার্তায় জানানো হয়,’রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিয়োগে আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল’।

 

উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত রাহুলের মৃত্যুতে ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে টালিউডের অসংখ্য তারকা প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর