রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু আলী ও অলী (৪)। তারা পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত টমাস বড়ুয়া জানান, ঘটনাটি এখনো তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানানো হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর