আগামীকাল শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমে বলেন, ‘আগামীকাল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।’
এদিকে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনাসভায় কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কালকে পল্টন অফিসে যাব আমি। ওখানে দেখতে চাই।’
দলীয় সূত্রে জানা যায়, শনিবার সরকারি ছুটির দিনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এরই মধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।