মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রাবাড়ী ৫০নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী হাজী এজাজুর রহমান শাহীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। এই দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ৫০নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি নিরলসভাবে কাজ করতে চান। এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন এবং সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।