এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

মোঃ হুমায়ূন কবির, শরণখোলা থানা সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক, ২ নং খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি—দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।