ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আজিজুল হক আজিজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক সবার মূল লক্ষ্য।
আজিজুল হক আজিজ, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক সভাপতি, ছাত্রদল ডেমরা থানা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।