পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ সোহেল রানা। তিনি পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিমদের জন্য আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।