পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ৪৮নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮নং ওয়ার্ড, যাত্রাবাড়ী থানা, ঢাকা দক্ষিণ (১২০৪)-এর সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূট্টো।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে খুশি, আনন্দ ও সম্প্রীতির বার্তা। এই ঈদে সকল ভেদাভেদ ভুলে আমরা যেনো একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করি।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে আনোয়ার হোসেন ভূট্টো মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।