বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুমন চৌধুরী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে
maxtvbd সুমন চৌধুরী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ কদমতলী এলাকার সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ হোক আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলা। সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

সুমন চৌধুরী আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর