পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সংযমের এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সুখ ও সম্প্রীতির বার্তা।”
তিনি আরও বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করুক। দেশ ও জাতির জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করি।”

এম এ গাফফার সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান।