বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আনিসুর রহমান বাবু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ চকবাজার থানার ২৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও ২৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সংযমের এক অনন্য নিদর্শন। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সুখ ও ভ্রাতৃত্বের বার্তা।”

তিনি আরও বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক। দেশ ও জাতির জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করি।”

আনিসুর রহমান বাবু সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর