
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে সুখ ভাগাভাগি করি। ঈদের এই আনন্দ যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
শারমিন ইসলাম বর্তমানে মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ওয়ারী থানা মহিলা দলের সহ-সভাপতি এবং ৩৯, ৪০ ও ৪৯ নং ওয়ার্ডের সংযুক্ত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।