পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা অসহায় ও দরিদ্র মানুষের সাথে সেই আনন্দ ভাগাভাগি করি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের আনন্দে শামিল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এমদাদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।